চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার আন্ডার আই মাস্ক

Admin
0
Dark Circles


বর্তমান সময়ে প্রায় সকলের জীবনেই কমবেশি স্ট্রেস রয়েছে। তার ওপর কাজের চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা ও পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে চোখের নিচে দেখা দেয় কালো দাগ বা ডার্ক সার্কেল। যা চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়।

আপনার চোখের নিচেও কি কালচে দাগ রয়েছে ? কিভাবে এটি দূর করবেন এটাই ভাবছেন ? চিন্তা করবেন না, ঘরে তৈরি আন্ডার আই মাস্ক আপনার ডার্ক সার্কেল দূর করার জন্য একটি দুর্দান্ত সমাধান হতে পারে। যা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার চোখের নিচের কালো দাগ হালকা করতে সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই আন্ডার আই মাস্ক তৈরি করতে হবে।


প্রয়োজনীয় উপকরণ :

  • ১ চা চামচ কফি পাউডার 
  • ১ চা চামচ হলুদ 
  • ২-৩ চা চামচ অ্যালোভেরা জেল 


১. কফির উপকারিতা :

Coffee Powder Benefits


কফি পাউডার ডার্ক সার্কেল দূর করতে খুবই কার্যকরী। এতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়িয়ে চোখের নিচের ফোলা ভাব কম করে। তার সাথে একটি রক্তনালী কে সংকুচিত করতে সাহায্য করে যা চোখের নিচের কালো দাগ হালকা করে তোলে।


২. হলুদের উপকারিতা :

Wild Turmeric Powder Benefits


চোখের চারপাশের কালো দাগ, ক্লান্তিভাব দূর করতে হলুদ অত্যন্ত উপকারী। হলুদে রয়েছে কারকিউমিন নামক একটি প্রাকৃতিক উপাদান, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের কালচে দাগ হালকা করে ত্বকের রং পরিষ্কার ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এছাড়াও হলুদে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য চোখের নিচের ফোলাভাব কমাতেও সাহায্য করে।


৩. অ্যালোভেরার উপকারিতা :

Aloevera Gel Benefits


চোখের নিচের অংশ খুবই সংবেদনশীল, তাই সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ ও ফ্রি রেডিকেলের প্রভাব খুব দ্রুত এতে প্রভাব বিস্তার করে। কিন্তু অ্যালোভেরা তে উপস্থিত ভিটামিন A, C ও E এর মত কিছু আন্টি অক্সিডেন্ট এইসব ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে। অ্যালোভেরা জেল-এ অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি চোখের নিচের ফোলা ভাব ও ক্লান্তি দূর করতেও সাহায্য করে। অ্যালোভেরা একটি খুব ভালো ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। তাই এটি ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে নরম, মসৃণ ও টানটান করে তুলতে সাহায্য করে।


আন্ডার আই মাস্ক তৈরির পদ্ধতি :

একটি কাচের বাটিতে ১ চা চামচ কফি পাউডার, ১ চিমটে হলুদ গুঁড়ো ও ২-৩ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। এবার সব জিনিসগুলো চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আন্ডার আই মাস্ক।


ব্যবহারের পদ্ধতি :

ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর তৈরি করা আন্ডার আই মাস্ক টি চোখের নিচের অংশে বা চোখের চারপাশে আঙুল দিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর হালকা গরম জলে তুলো ভিজিয়ে আলতো ভাবে মাস্ক টি মুছে নিতে হবে।


সপ্তাহে কতদিন ব্যবহার করা যাবে :

সপ্তাহে ২-৩ দিন আন্ডার আই মাস্ক টি ব্যবহার করা যাবে।


ডার্ক সার্কেল প্রতিরোধ করার কয়েকটি সহজ টিপস :

আন্ডার আই মাস্ক টি ব্যবহারের পাশাপাশি, কিছু জিনিস অনুসরণ করলে ডার্ক সার্কেল হবার সম্ভাবনা অনেকাংশে কমানো যেতে পারে।

*** যেমন :
  • চোখের নিচের কালো দাগ দূর করতে প্রতিদিন ৭-৯ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন।
  • প্রচুর পরিমাণে জল পান করুন।
  • বাইরের খাবার, ফাস্টফুড যতটা সম্ভব কম খাবেন, না খাওয়াই সবচেয়ে ভালো।
  • প্রতিদিনের খাদ্য তালিকায় তাজা শাক সবজি, মৌসুমি ফল ও ভিটামিন সমৃদ্ধ খাবার রাখুন।
  • নিজের ত্বকের সঠিক যত্ন নিন।
  • বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
  • অতিরিক্ত রোদে বের হলে সানগ্লাস পরতে একদম ভুলবেন না।
  • স্ক্রিন টাইম কম করুন। মোবাইল, ল্যাপটপ বা অন্য কোনো গ্যাজেট যা আপনার চোখের ওপর চাপ সৃষ্টি করতে পারে, সেগুলো থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন।
  • মানসিক চাপ চোখের চারপাশের রক্তনালী কে সংকুচিত করে ডার্ক সার্কেল বাড়িয়ে তোলে। তাই নিজের জীবন থেকে মানসিক চাপ বা স্ট্রেস কমান। সবসময় খুশি থাকার চেষ্টা করুন। স্ট্রেস কমাতে মেডিটেশন বা যোগ ব্যায়ামের সাহায্য নিতে পারেন।
  • নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top